আপনি আচরি ধর্ম অপরে শিখাও

 গুরুজনেরা বলে থাকেন আপনি আচরি ধর্ম অপরে শিখাও। কিন্তু আমার মনে হয় অপরকে শিখানোটাও ঠিক হবে না। আমরা বরং নিজের ধর্মটা পালন করে যেতে পারি। অপরে আমাদের দেখে শিখবে কি না-শিখবে সেটা সম্পূর্ণ তাদের উপরে ছেড়ে দেওয়া উচিত। 

আমার এক শিক্ষক বলেন যে, ব্যক্তি কে? ব্যক্তি আমার কাছে একজন তুচ্ছ। ব্যক্তিকে দেখে মুগ্ধ হওয়া কিংবা তার গুনগান করে তার পুজো করার মধ্যে বড় ধরনের ফাঁকি আছে। কারণ ব্যক্তি দোষে গুণে ভরা একজন মানুষ। বরং ব্যক্তির মধ্যে গুণের চাইতে দোষের অনুপাতটাই বেশি। তাই ব্যক্তির ভালো ভালো কথা শুনে তাকে পয়গম্বর টাইপ কিছু ভেবে নেয়া মধ্যে বড় ধরনের ফাঁকি আছে। 

যেমন ধরুন একজন ব্যক্তি আপনাকে ভালো ভালো উপদেশ দিচ্ছেন। শুনে আপনার মনে হচ্ছে যে সে তো ভালো কথাই বলছেন। কিন্তু আপনি জানেন না যে উপদেশদাতা কথাগুলো উদ্দেশ্যমূলকভাবে বলছেন নাকি, পরার্থপর হয়ে বলছেন। ধরুন তার কোন উদ্দেশ্য নাই। কিন্তু টেরি ইগলটন নামক তাত্ত্বিক বলবেন যে ওই ব্যক্তি হয়তো নিজেই জানে না যে সে কোন না কোন চিন্তাধারা প্রভাবিত হয়ে সেই আদর্শ কিংবা মতাদর্শের প্রচার করে বেড়াচ্ছেন। তাই ব্যক্তির উপদেশ নিঃসন্দেহে গ্রহণ করা বা মেনে নেওয়ার মধ্যে একটা ঝুঁকি থেকেই যায়। 



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হারানের নাতজামাই গল্পের শিল্পমূল্য